ইতালীতে মানব পাচারের উদ্দেশ্য নেওয়া, লিবিয়ার বিভিন্ন শহরে আটক বাংলাদেশী অভিবাসীদের পাচার কারীদের থেকে উদ্ধার করে দেশে ফেরত পাঠানো হয়েছে। – লিবিয়ার মিসরাতা ও ত্রিপলী থেকে ৩১০ জন বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিককে সরকারি ব্যবস্থাপনায় বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
– বাংলাদেশ দূতাবাস ও লিবিয়া সরকারের যৌথ উদ্যোগে এই অভিবাসীদের জেল ও জরিমানা মওকুফ করে নিরাপদে হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার ত্রিপলীর অভ্যর্থনা কেন্দ্রে উপস্থিত থেকে তাদের বিদায় জানান এবং দেশে ফিরে নতুন জীবন গড়ার পরামর্শ দেন। জুন ২০২৩ থেকে এখন পর্যন্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় মোট ৭,৮২৯ জন বাংলাদেশিকে লিবিয়া থেকে নিরাপদে দেশে ফেরত পাঠানো হয়েছে। এটি ছিল লিবিয়া সরকারের সহায়তায় পরিচালিত চতুর্থ বিশেষ ফ্লাইট; এর আগে অক্টোবরে আরও তিনটি ফ্লাইটে অভিবাসীদের ফেরানো হয়েছিল। মিসরাতা থেকে ১৫১ জনকে বিশেষ নিরাপত্তার মাধ্যমে প্রথমে ত্রিপলীতে স্থানান্তর করা হয় এবং পরে ত্রিপলীর ১৫৯ জনসহ মোট ৩১০ জনকে ‘ফ্লাই ওইয়া’ এয়ারলাইন্সে তুলে দেওয়া হয়।
অবৈধ অভিবাসী বাংলাদেশীদের উদ্ধার করে ৩১৩ জন দেশে ফেরত
আপডেট:

