মিনহাজ, বিশেষ প্রতিনিধি | রোম, ইতালি
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে বর্ণাঢ্য আয়োজনে ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি। সম্প্রতি সংগঠনের এক প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২১ ফেব্রুয়ারি (শনিবার) এই মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।রাজধানী রোমের বাংলা টাউনখ্যাত তোরপিনাত্তারায় দুটি পৃথক
সাধারণ ও পুরুষদের জন্য: তোরপিনাত্তারা মুসলিম সেন্টার (টিএমসি) মসজিদ (Via Carlo Della Rocca 23)।মহিলাদের জন্য: স্পাইসি অফ সিলেট রসই রেস্টুরেন্ট।সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান রাসেল-এর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি: লায়লা শাহ ও শরীফ উদ্দিন।
যুগ্ম সাধারণ সম্পাদক: জিয়াউল হক জিয়া।
সহ-কোষাধ্যক্ষ: আমিনুর রহমান রাসেল।
সাংগঠনিক সম্পাদক: আরিফ আহমেদ আরিফিন ও রুহুল আমিন আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ জানান, প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ধর্মীয় মূল্যবোধ চর্চায় প্রবাসীদের উৎসাহিত করাও এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য।
অতিথিবৃন্দ ও বিশেষ দোয়া। আয়োজকরা জানিয়েছেন, ইফতার মাহফিলে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধিবৃন্দসহ ইতালিয়ান ও বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।অনুষ্ঠানে সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং সংগঠনের অসুস্থ সিনিয়র সহ-সভাপতি হাসানুর রহমান হান্নান-এর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে।সংগঠনের পক্ষ থেকে সকল প্রবাসী বাংলাদেশিকে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থেকে আয়োজনকে সফল করার বিনীত আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি প্রতি বছরই প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মসূচি পালন করে আসছে, যা স্থানীয় কমিউনিটিতে বেশ সমাদৃত।
“ইতালিতে প্রবাসীদের মিলনমেলা” ইফতার মাহফিলের প্রস্তুতি সম্পন্ন করল প্রবাসী কল্যাণ পরিষদ
আপডেট:

