মেস্ত্রে, ইতালি: উগ্রতা আর বিদ্বেষের মুখে দাঁড়িয়ে পাল্টা আঘাত নয়, বরং পরম মমতায় মিষ্টির প্যাকেট এগিয়ে দিলেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালির মেস্ত্রে (Mestre) শহরে সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি এখন বিশ্বজুড়ে সম্প্রীতি ও সহনশীলতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।
ঘটনার প্রেক্ষাপট বেশ কিছুদিন ধরেই ইতালির উগ্র ডানপন্থী নেত্রী আনা মারিয়া সিসিন্ট এবং তার অনুসারীরা প্রবাসী বাংলাদেশিদের ধর্মীয় রীতিনীতি ও নামাজ আদায়ের বিরোধিতা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায়, সম্প্রতি বাংলাদেশিরা যখন নামাজে সমবেত হন, তখন একদল বিক্ষোভকারী নিয়ে সেখানে বাধা দিতে উপস্থিত হন সিসিন্ট। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা থাকলেও, প্রবাসী বাংলাদেশিরা অত্যন্ত শান্ত ও সংযত ভূমিকা পালন করেন।পাথর নয়, ভালোবাসা বিক্ষোভকারীদের ঘৃণাভরা স্লোগান আর উত্তেজনার বিপরীতে কোনো ধরনের প্রতিবাদের পথে হাঁটেননি বাংলাদেশিরা। বরং ইসলামের প্রকৃত শিক্ষা—শান্তি ও সহনশীলতার পরিচয় দিয়ে তারা বিক্ষোভকারীদের দিকে বাড়িয়ে দেন ঈদের মিষ্টির প্যাকেট।”মানুষ যখন পাথর ছোড়ে, তখন পাল্টা পাথর নয়, বরং ভালোবাসা দিয়েও যে মন জয় করা যায়—মেস্ত্রের রাজপথ আজ সেই সাক্ষ্যই দিল।”বিশ্বজুড়ে প্রশংসা কুড়িছে, সহিংসতার পরিবর্তে এই ‘মিষ্টি কূটনীতি’ মুহূর্তেই স্থানীয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা বলছেন, উগ্রবাদের মুখে এই শান্ত প্রতিবাদ কেবল একটি সম্প্রদায়ের জয় নয়, বরং এটি মানবতার জয়। প্রবাসীদের এই আচরণ ইতালিতে বাংলাদেশিদের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি বিশ্ববাসীকে সহমর্মিতার এক নতুন পাঠ দিয়েছে।
ঘৃণা দিয়ে ঘৃণা জয় করা যায় না, কেবল ভালোবাসা আর ধৈর্যই পারে পৃথিবীর অন্ধকার দূর করতে। মেস্ত্রের রাজপথে আজ কোনো স্লোগান নয়, বরং জয় হলো সম্প্রীতির।
সুত্রঃ ইউরো নিউজ

