রবিবার, এপ্রিল ১২, ২০২৬

কানাডার রাজনীতিতে নতুন সমীকরণ বাংলাদেশি বংশোদ্ভূত স্কারবরো সাউথওয়েস্টের উপ-নির্বাচনে ডলি বেগম

আপডেট:

​কানাডা, ১১ এপ্রিল ২০২৬: কানাডার ফেডারেল রাজনীতিতে আগামী সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দেশটিতে তিনটি গুরুত্বপূর্ণ ফেডারেল উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল সরকারের জন্য পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।এই উপ-নির্বাচনগুলোর মধ্যে সবার দৃষ্টি এখন টরন্টোর স্কারবরো সাউথওয়েস্ট আসনের দিকে। দীর্ঘদিনের এমপি বিল ব্লেয়ারের পদত্যাগের পর শূন্য হওয়া এই আসনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রিয় রাজনীতিবিদ ডলি বেগম।ডলি বেগম কানাডার রাজনীতিতে একজন পরিচিত মুখ। ২০১৮ সালে তিনি স্কারবরো সাউথওয়েস্ট থেকে জয়ী হয়ে অন্টারিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্টে (MPP) প্রথম বাংলাদেশি-কানাডিয়ান হিসেবে ইতিহাস গড়েন। এর আগে তিনি নিউ ডেমোক্রেটিক পার্টির (NDP) হয়ে প্রাদেশিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দলটির উপ-নেতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।দীর্ঘদিন প্রাদেশিক রাজনীতিতে সক্রিয় থাকা ডলি বেগম এবার ফেডারেল রাজনীতিতে পা রাখছেন। স্থানীয় পর্যায়ে কিপ হাইড্রো পাবলিক ক্যাম্পেইন এবং স্কারবরো হেলথ কোয়ালিশনের মতো গুরুত্বপূর্ণ সামাজিক ও জনস্বার্থমূলক আন্দোলনে তার নেতৃত্ব স্থানীয় বাসিন্দাদের কাছে তাকে বেশ গ্রহণযোগ্য করে তুলেছে।আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে স্কারবরো সাউথওয়েস্টের বসবাসরত ভোটারদের প্রতি ডলি বেগমের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সমর্থকরা। নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটার কার্ড বা প্রয়োজনীয় নথিপত্র সাথে রাখা নিশ্চিত করুন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত