আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে বর্ণাঢ্যভাবে যুবমহিলালীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বাংলাদেশ যুব মহিলা লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা যুব মহিলা লীগের উদ্যোগে রাত ১২ টা ১ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ,আলোচনাসভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে জেলা আ.লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা যুবমহিলালীগের নেতাকর্মীরা।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনাসভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবমহিলালীগের সভাপতি শায়লা পারভীন সাথী, ফৌজিয়া জলিল ন্যান্সি,জেলা যুবমহিলালীগের সহ-সভাপতি নাদিরা বেগম,সাংগঠনিক সম্পাদক তানিয়া আক্তার চায়না ও শামিয়া আফরোজ,দপ্তর সম্পাদক মুনিয়া নিশাদ মুন্নি,অর্থ সম্পাদক বিলকিস আক্তার ডালিয়া,সাংস্কৃতিক সম্পাদক মনিরা রুমা প্রমুখ।

