কলমে ঃ দেবিকা রানী হালদার।
তাং ঃ ১২.১২.২০২৩
‘৭১ এ ৭ ই মার্চ মুজিব দিলো ডাক
দশ লাখ উপস্থিত জনতা সাথে ছাড়লো হাক!
সারা বাংলা কেঁপে উঠলো স্বাধীনতার ডাকে
পোড়ামাটির নীতি পাক সেনারা নিলো এই ফাকে!
অপারেশন সার্চলাইট২৫ শে মার্চ রাতে
রাজারবাগ পিলখানা জ্বালালো এক সাথে!
২৫ শে মার্চ লেট নাইট মুজিব দিলো ঘোষণা
আজ থেকে বাংলা স্বাধীন খতম করো পাক সেনা!
মুক্তি সেনা তৈরি হলো পাশের দেশে যেয়ে
যুদ্ধ করে প্রান দিলো জয়বাংলা গান গেয়ে ,
ভারত আর সোভিয়েত ইউনিয়ন দাড়ালো এসে পাশে
১৬ই ডিসেম্বর বিজয় এলো সব ঘটনা শেষে !
৩০ লক্ষ শহীদ হলো সন্মুখ যুদ্ধে দিয়ে প্রাণ
চার লক্ষ ইজ্জত দিলো বিজয়ের আগে মা-বোন!
হানাদারেরা রেসকোর্সে অস্ত্র যে দিন জমা দেয়
সেই দিনটা কে সারা বিশ্ব বাংলাদেশের বিজয় কয়!
লাল-সবুজের সেই পতাকা ইজ্জত রক্তে কেনা
এ দেশের বিরোধীরা আজ ও মোদের চেনা!



