মুহাম্মদ আরফাত হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ তথা চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী স.উ.ম আবদুস সামাদ প্রতিক বরাদ্দ পেয়ে ১৮ ডিসেম্বর(সোমবার) বাদে আছর চন্দনাইশ হযরত শাহ আমিন উল্লাহ মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী স.উ.ম আবদুস সামাদ, মজলিসে শুরা সদস্য আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, ইসলামী ফ্রন্ট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফায়েজ উল্লাহ খতিবী, মাও. মামুন উদ্দীন ছিদ্দিকি, মো. মহিউদ্দিন, মাও. আবু ইউসুফ নুর, মো. রাশেদ, এম. এ মুবিন, মো. মফিজ প্রমুখ।

