আশরাফুল ইসলাম তুষার,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেদ সাইফুল্লাহ্ সাফাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের হাজী আব্দুল গফুর মাদ্রাসা প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করে এলাকাবাসী। সভায় অতিথিরা আসন্ন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে সামনে রেখে খালেদ সাইফুল্লাহ্ সাফাতের সমর্থনে বক্তব্য রাখেন।
মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমানের সভাপতিত্বে ও মাইজখাপন ইউনিয়নের সাবেক মেম্বার কামরুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, আওয়ামী লীগ নেতা ওয়াসিম উদ্দিন, জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবীর, মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আল আমিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাফাতের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আপডেট:

