ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ সদর শাখার গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২১ মার্চ ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে গণ ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শাখা সভাপতি শফিক নোমানীর সভাপতিত্ব সাধারণ সম্পাদক জুনায়েদ আহমাদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব।
এতে কিশোরগঞ্জ সদর শাখার সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

