মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হলেন সিলেটের মেহরাজ ফাহমী

আপডেট:

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য মনোনীত হয়েছেন সিলেটের মেহরাজ ফাহমী। গত বুধবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ স্বাক্ষরিত এক চিঠিতে তার কার্যকরী কমিটির সদস্য মনোনয়ন নিশ্চিত করেন।

ফাহমী সিলেট সিটি কর্পোরেশন ১৬ নং ওয়ার্ডের অন্তর্গত কুমার পাড়ার সন্তান।

বিজ্ঞাপন

ফাহমী দীর্ঘদিন যুক্তরাষ্ট্র নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের ও যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মাকান্ডকে আরও গতিশীল করতে শূন্য পদ পূরণের এক কর্মসৃচি গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মেহরাজ ফাহমীকে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মেহরাজ ফাহমী বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ যে দায়িত্ব দিয়েছেন যথাযথ মর্যাদার সাথে তিনি তা পালনে সচেষ্ট থাকবেন। দলের যে কোন সঙ্কটে সবাইকে নিয়ে একসাথে কাজ করবেন আশা প্রকাশ করেন এবং একই সাথে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

বিজ্ঞাপন

প্রায় ১৩ বছর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ৭৬ সদস্য বিশিষ্ট যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যের মৃত্যু ও কিছু সদস্য দেশে গিয়ে স্ব স্ব এলাকার রাজনীতিতে যুক্ত থাকার ফলে বর্তমানে কিছু সংখ্যক পদ শূন্য ঘোষণা করা হয় ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত