কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা:সাইফুল ইসলামের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিভিল সার্জন কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় জনস্বাস্থ্যের উন্নতি ও দুর্ভোগ লাঘব সহ সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, জেলা সেক্রেটারি মুহাম্মদ রুকন উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) মুফতি জুবায়ের আহমাদ, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ এমদাদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি ত্বোয়াসিন বিন মুজিব সহ অন্যান্যরা।

