কিশোরগঞ্জ প্রতিনিধি:
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (UNO) ও তাড়াইল থানা অফিসার ইনচার্জ ওসি’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শুক্রবার সন্ধায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার, সেক্রেটারি রুকন উদ্দিন,সংখ্যালঘু বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার দফতর সম্পাদক হাফেজ শরিফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক (বড় হুজুর),সহ সভাপতি মাওলানা আব্দুর রউফ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাড়াইল থানা শাখার সভাপতি আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

