কিশোরগঞ্জ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার শহীদ শিফাত উল্লাহ সহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ এশা পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারীকান্দা ঈদগাহ ময়দানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি শরিফুল ইসলাম,জেলা কার্যকরি কমিটির সদস্য মাহমুদুর রহমান মাহমুদ সহ পাকুন্দিয়া উপজেলা ও জাঙ্গালিয়া ইউনিয়ন শাখার সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পাকুন্দিয়ায় ছাত্র আন্দোলনে নিহত শিফাত উল্লাহ’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আপডেট:

