শুক্রবার, মার্চ ২০, ২০২৬

শ্রীপুরে ছাত্রদলের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা।

আপডেট:

মোঃ আল-আমিন, শ্রীপুর, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ও ২নং গাজীপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকার।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২০আগষ্ট) বিকাল ৪:৩০ ঘটিকায়, উপজেলার জৈনা বাজার সরকার মার্কেট সংলগ্ন থেকে শুরু করে, মোটরসাইকেল শোভাযাত্রা ।

গাজীপুর-৩ আসনের ধানের শীষের কর্ণধার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের নিদের্শনায়, সংগ্রামে- সংকটে সার্বক্ষণিক দলের কাজে এবং অপশক্তির বিরুদ্ধে নিয়োজিত।

বিজ্ঞাপন

গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি রাসেল আহম্মেদ নীল ও শ্রীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারে নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত মোটরসাইকেল শোভাযাত্রা টি জৈনা বাজার ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক শেষে গাজীপুর ইউনিয়নে বিভিন্ন জায়গায় প্রদক্ষিণ করা হয়।

উক্ত মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শ্রীপুর শাখার সমন্বয়ক, সাজ্জাদ খান অর্ণব, গাজীপুর ইউনিয়নের যুবদল নেতা মাজেদুল ইসলাম, সহ আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা সহ গাজীপুর ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন নেতাকর্মী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত