কিশোরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ সদর ও শহর শাখার উদ্যোগে ব্যাতিক্রমী পতাকা র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ এর সময় জাতীয় ও দলীয় পতাকা সহ ভারতীয় পানি আগ্রাসণ এর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
র্যালী পরবর্তী ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ। এতে ভারতীয় পানি আগ্রাসণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয় বর্তমান সরকারের কাছে।
পরে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি কে এম আনিসুজ্জামান খাঁন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া, সদর সভাপতি শফিক নোমানী, শহর সভাপতি ফারহান সাবিত সহ সদর ও শহর এর অন্যান্য নেতৃবৃন্দ।


