শনিবার, মার্চ ২১, ২০২৬

শ্রীপুরে নির্যাতনের শিকার বিএনপি আয়োজিত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট:

গাজীপুর জেলা আওয়ামী যুবলীগ নেতা কামরুল হাসান মন্ডলের নির্যাতনের শিকার হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার জৈনাবাজার টু কাওরাইদ আঞ্চলিক সড়কের বলদীঘাট বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

বিজ্ঞাপন

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এলাকা বাসী সহ কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন স্তরের বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এসময় কামরুল ইসলাম মন্ডল কতৃক নির্যাতনের শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগীরা উপস্থিত থেকে তার বিচার দাবি করেন।

মানববন্ধনে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ের নির্যাতনের শিকার সাবেক প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, আমি দীর্ঘ ৩৯ বছর প্রধান শিক্ষক ছিলাম, বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে ২২ বছর কাঁচের ঘরের মতো বন্দী থেকে কর্মরত ছিলাম।আওয়ামী সন্ত্রাসী বিভিন্ন সময় আমার উপর নির্যাতন করতো। ২০১০ সালে আমাকে জীবননাশের হুমকি দেয়।এ বিষয়ে থানায় জিডি করি, জিডি নম্বর ১১৬/২০১০।২০১৯ সালে আমাকে মিথ্যা তথ্য দিয়ে সন্ত্রাসীদের দিয়ে বের করে দেয়।পরে আপিল এন্ড আরবিট্রেশন বোর্ড আমাকে নির্দোষ প্রমান করে, এসময় আমাকে বকেয়া বেতন-ভাতা সহ চাকুরীতে পূর্ণ বহাল আদেশ দেন। কিন্তু তৎকালীন এমপি ও সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা কামরুলের নেতৃত্বে আমাকে বিএনপির ক্যাডার বলে যোগদান করতে দেয় নাই। তখন কামরুল আমার নিকট ৮ লক্ষ টাকা চাঁদা দাবি করে, আমি ২০২১ সালে চাকুরী জীবনের অবসরের কথা চিন্তা করে নিরুপায় হয়ে তাকে ৫ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হই।বাকী টাকা না দেওয়ার কারনে ২০২২ সালে অবসরের ১০ মাস পূর্বে আমাকে জোর করে স্কুল থেকে বের করে দেয়। আমার নামে মিথ্যা তথ্য দিয়ে বহিষ্কার দেখিয়ে আপিল বোর্ডে কাগজপত্র জমা দেয়।তখন আমাকে বিএনপির ক্যাডার সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতন, মামলা সহ কাল্পনিক তথ্য জানালে আমার ও প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যদের কারু কোন কথা শুনেনি তখন ঐ বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।

বিজ্ঞাপন

যার কারনে আমার জীবনের ৩৯ বছরের অবসরের টাকা পাওয়া থেকে বঞ্চিত হই। আমি চাঁদাবাজ কামরুলের কঠিন বিচার দাবি করছি।

বিএনপির নেতাকর্মীরা তাদের বক্তব্যে বলেন, কামরুল গাজীপুরের সাবেক এস পি হারুন, এ এস পি সঞ্চয় ও ডিবির ওসি আমির এর হাতিয়ার হিসেবে এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াতেন,মানুষ কে জিম্মি করে ভয় দেখিয়ে জমি দখল, চাঁদাবাজি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অসংখ্য নজির রয়েছে, যার আদলে সে আজ কোটি কোটি টাকার মালিক। আমরা এলাকাবাসী সবাই এই সন্ত্রাসী কামরুলের বিচার দাবি করছি এবং তার এই অবৈধ কালো টাকা ও সম্পত্তির মালিক কিভাবে হলো তার সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে নেতাকর্মীরা আরও বলেন সামসুল হক মন্ডল বিএনপির রাজনীতি করে এবং তার ভাই কামরুল আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না,তারা দুজনে মিলে কাওরাইদ ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, বর্তমান বিএনপির কেন্দ্রীয় নেতাদের এ বিষয়টি নিয়ে গুরুত্ব দিতে হবে।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন আফজাল হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি, আতাব উদ্দিন আতা, সাবেক সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি, সিরাজুল ইসলাম মন্ডল, সাবেক প্রধান শিক্ষক বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়, আসাদুজ্জামান মাসুদ, সাবেক সভাপতি কাওরাইদ ইউনিয়ন ছাত্রদল, সাজ্জাদ সহিদ, যুগ্ম সম্পাদক কাওরাইদ ইউনিয়ন বিএনপি, হাসেন আলী পালোয়ান, কাওরাইদ ইউনিয়ন বিএনপি, ২ নং ওয়ার্ড শাখা, হাফেজ মমিনুল হক মমিন, সভাপতি কাওরাইদ ইউনিয়ন ওলামা দল।

এসময় আরও উপস্থিত ছিলেন, আলতাফ মন্ডল, জালাল উদ্দিন মন্ডল, আশরাফুল হক ঢালী, রফিকুল ইসলাম মন্ডল, রাশেদ মন্ডল, আব্দুল আলী, মাছুম বেপারী, সুজন মিয়া সহ কাওরাইদ ইউনিয়ন বিএনপির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কামরুলের বিরুদ্ধে থানায় ও কোডে একাধিক মামলা রয়েছে যা এখনো চলমান। তার বিরুদ্ধে জমি দখন, অস্ত্র , চাঁদাবাজি, মাদক, নারী ও শিশু নির্যাতন আইনের মামলা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত