ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবসময় ‘প্রভুত্ব রাজনীতি’ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এমন মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, আসলে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে তাদের যে রাজনীতি এবং তাদের যে আচরণ সেটা কোন প্রেক্ষিতে, কীভাবে করছেন সেটা তারাই ভালো বোঝেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পারছি, শুধু বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না।তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না যাওয়ার প্রধান কারণ তারা সবসময়ই একটা প্রভুত্ব রাজনীতি করে। যেটা ভারতের জন্য শুভ কিছু বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ হবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে মর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি।মির্জা ফখরুল বলেন, আমরা বিশ্বাস করি, দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তারা জনগণের রায় ও মতামতের ওপর শ্রদ্ধা প্রদর্শন করে যত দ্রুত সম্ভব সংস্কারগুলো সম্পন্ন করে দেশে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করবে।এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দুবার দেখা করেছি। প্রতিবারই আমরা বলেছি, যে সংস্কারগুলো করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরতে এবং সেটার সময় নির্ধারণ করতে। যাতে একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়া যেতে পারে, সেজন্য আমরা তাকে অনুরোধ করেছি।
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোতে ভারত প্রভুত্বে রাজনীতি করছে –মির্জা ফকরুল
আপডেট:

