শনিবার, মার্চ ২১, ২০২৬

কটিয়াদীতে ইসলামী আন্দোলনের মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৯ সেপ্টেম্বর) বিকালে কটিয়াদী সদরসহ বিভিন্ন ইউনিয়নে শতাধিক মোটরসাইকেল নিয়ে এ শোভাযাত্রা হয়েছে।

বিজ্ঞাপন

চরমোনাই পীর ঘোষিত ৯ দফা দাবি বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী আগামী ১৩ সেপ্টেম্বর কটিয়াদি বাস্ট্যান্ডে শুক্রবার দুপুরে উপজেলা গণ সমাবেশ হবে। এ উপলক্ষে এই শোভাযাত্রা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মুফতি বরকত হোসাইন।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা বায়জিদ আহমেদ, সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম,শিল্প ও কুটির বিষয়ক সম্পাদক শোয়েব ভূঁইয়া, অর্থ সম্পাদক কালাম খান, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা উসমান শহিদী, মুজাহিদ কমিটির সহ-সভাপতি মুমিনুল্লাহ মল্লিক, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দীন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মুহা. শফিকুল ইসলাম, যুব আন্দোলনের সভাপতি মুহা. রাজিব মিয়া, ইসলামী শ্রমিক আন্দোলনের নেতা মুছা মিয়া প্রমুখ।

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত