মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

আপডেট:

আবু সাইদ

ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওমরিয়া ফারুকীয়া মাদ্রাসা মাঠে এতে প্রধান অতিথি ছিলেন গাজী হাবিবউল্লাহ মানিক। ইউনিয়নের বিএনপির সভাপতিত্ব করেন সদস্য সচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা বিএনপি’র সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মনজুর আলম, উপজেলা বিএনপির সদস্য ইনজ্ঞিনিয়ার সাইফুল হক,উপজেলা যুবদলের আহ্বায়ক, শ্রমিকদল জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুল্লাহ মানিক বলেন দেশের এই মুক্ত পরিবেশে জনগণ নির্বাচন চায় নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন হলে জনগণকে সেবা করার সুযোগ পাবে দল। তিনি নেতা কর্মীদের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন দলের নাম ভাঙ্গিয়ে কোন অপরাধ করলে দল কখনো গ্রহণ করবেন না ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়া বলেছেন। রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য গাজী হাবিবউল্লাহ মানিক নেতা কর্মীদের রমজানের পবিত্রতা রক্ষা করে মেহেনতি মানুষদেরকে সেবা করার নেতাকর্মী আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত