মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

আওয়ামীলীগের ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক মুরাদের নেতৃত্বে ঝটিকা মিছিল ৪ দিনের রিমান্ডে

আপডেট:

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ (৬০) ও অ্যাডভোকেট আনিসুর রহমানের (৪০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।এদিন আদালতে হাজির করে পল্টন মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আজিজুল হক সুমন। শুনানি শেষে আদালত তাদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে পল্টন মডেল থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উত্তরা ও তেজগাঁও এলাকা থেকে শাহে আলম মুরাদ ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।শাহে আলম মুরাদ ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, আর আনিসুর রহমান ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত