মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

বিএনপি’র জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একাধিক বৈঠক করবে বিএনপি

আপডেট:

পাঁচ কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবের ওপর ঐক্যমতে পৌঁছাতে বিএনপি’র সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের একাধিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন আভাস দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
এরমধ্যে বৃহস্পতিবার বিএনপি’র সঙ্গে প্রথম দিন আলোচনা করেছে কমিশন। দিনব্যাপী আলাপচারিতায় কোনো সুরাহা হয়নি। কিছু কিছু ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছাতে পারেনি উভয়পক্ষ। কিছু কিছু বিষয়ে কমিশনের সঙ্গে কাছাকাছি ঐকমত্যে পৌঁছেছে বিএনপি। তবে কিছু কিছু ক্ষেত্রে মতভিন্নতাও রয়েছে। আলোচনায় কোনো সুরাহা না হওয়ার বৈঠক চালিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। আগামীকাল রোববার বিএনপি’র সঙ্গে দূরত্ব কমিয়ে আনতে দ্বিতীয়দিনের আলোাচনায় বসবে কমিশন। ওদিকে বৃহস্পতিবার রাতে বিএনপি’র স্থায়ী কমিটির এক বৈঠকে সমমনা সকল দলের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বরে নির্বাচন দিতে সরকারকে চাপে রাখতে এ সিদ্ধান্ত।আলোচনার বিষয়ে এক বিবৃতিতে কমিশন বলছে, বিএনপি ২৩শে মার্চ তাদের প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। তার প্রেক্ষিতে বৃহস্পতিবার দলটির সঙ্গে আলোচনায় বসে কমিশন। আগামী কাল সকাল ১১টায় বিএনপি’র সঙ্গে দ্বিতীয়দিনের আলোচনা অনুষ্ঠিত হবে। এর আগে সকালে বিএনপি’র সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শুরুর আগে জাতীয় সংসদ ভবনের এলডি হলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, বিএনপি’র সঙ্গে আজকে (বৃহস্পতিবার) প্রথম আলোচনা শুরু হতে যাচ্ছে। আমরা জানি না, এই আলোচনা একদিনে শেষ হবে না কী আরও প্রয়োজন পড়বে। কিন্তু কমিশনের পূর্ণ প্রস্তুতি রয়েছে এই আলোচনা একাধিক দিন চালিয়ে যাওয়ার। সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত: সংসদ নির্বাচনের ইস্যুকে অন্তর্বর্তীকালীন সরকার তেমন গুরুত্বই দিতে চাইছে না বলে মনে করছে বিএনপি। নির্বাচন নিয়ে সরকার সিরিয়াসও নয় বলে মনে করা হচ্ছে। এজন্য সরকারকে অব্যাহত চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এই অবস্থায় দলটি যুগপৎ আন্দোলনে সমমনা দলসহ অন্যান্য সকল দলের সঙ্গে ধারাবাহিক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। দুই সপ্তাহব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হবে। আজ বিকাল থেকে এ বৈঠক শুরু হবে। এছাড়া দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে চলতি মাসের শেষে কিংবা আগামী মাসের শুরুতে সংবাদ সম্মেলনের পরিকল্পনা করছে বিএনপির। এই সংবাদ সম্মেলন থেকে দেশের অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচনের জন্য প্রস্তুত এবং তারা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, সরকারকে এই বার্তা দেয়া হবে। বৃহস্পতিবার রাতে দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এতে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।সূত্র জানায়, সংসদ নির্বাচন নিয়ে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের দল, জোট ও নির্বাচন বর্জনকারী অন্যান্য দলগুলোর অবস্থান স্পষ্ট হতে শুরু করেছে। তারা সকলেই কাছাকাছি অবস্থান করছে। এখন সবাইকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে সেটাকে আরও জোরালো করা হবে। এছাড়া স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে সমপ্রতি আগামী রোজার আগেই জামায়াতে ইসলামীর নির্বাচন দাবির বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারা জামায়াতের এমন অবস্থানকে ইতিবাচকভাবেই দেখছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত