মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬

বিজয়ের বর্ষপূর্তিতে নির্বাচনের তারিখ ঘোষনা করুন :জয়নুল আবেদিন ফারুক

আপডেট:

ওমর শরীফ ফরহাদ বিশেষ প্রতিনিধি ;

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক প্রধান উপদেষ্টাদের উদ্দেশে বলেন, ‘আমরা আপনাকে পছন্দ করি। নির্বাচনের তারিখ ঘোষনা করুন। কেননা, যতই নির্বাচন বিলম্বিত হচ্ছে ততই আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং ষড়যন্ত্র হচ্ছে।গতকাল মঙ্গলবার সকালে নোয়াখালীর সেনবাগে ৫ আগস্ট-জুলাই গণ-অভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে র্যালি ও সমাবেশে এসব কথা বলেন তিনি।তিনি বলেন,‘ইনশাআল্লাহ দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আল্লাহ ছাড়া নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। ২০১৪ সালে জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের বিনা ভোটে নির্বাচনে অংশ না নিত, তখন একমাত্র আল্লাহ ছাড়া শক্তি ছিল না ওই নির্বাচন করার।’তিনি আরও বলেন, ‘হোসেইন মুহাম্মদ এরশাদ সেদিন বেইমানি করে হাসপাতালের সিটে বসেবিনা সাক্ষর করে এমপি হয়েছেন। তিনি জাতীয় পার্টিকে পচিয়ে দিয়েছেন।ফারুক বলেন, ‘একটি পক্ষ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়, যা এদেশের মানুষ মেনে নিবেনা।পরে জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। মিছিলটি সেনবাগ বাজারের জেলা পরিষদ মার্কেট থেকে শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয় এসে শেষ হয়। এর আগের জেলা পরিষদ মার্কেট মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত