বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

“দুর্নীতিতে “”যে দল “”দেশকে চ্যাম্পিয়ন “”করেছে তাদের এবার নির্বাচনে লাল কার্ড দেখাবে জনগণ : আমীর ডা. শফিকুর রহমান

আপডেট:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে—যোগ্যতা থাকুক আর না থাকুক; এটাআর দেখতে চায় না দেশের জনগণ। নেতৃত্ব হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে। পরিবারতন্ত্র থেকে দেশ ও রাজনীতিকে মুক্ত করতে হবে।শুক্রবার (৩০ জানুয়ারি) গতকল ফেনী কলেজ মাঠে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।ডা. শফিকুর রহমান বলেন, ফুটপাত থেকে শুরু করে শিল্পপতিরা—কেউ চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। চাঁদাবাজির কারণে কেউ শান্তিতে নেই। আপনারা কি চান আবার চাঁদাবাজি ফিরে আসুক, ফ্যাসিবাদী শক্তি ফিরে আসুক?
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন-দুর্নীতিতে যে দল দেশকে চ্যাম্পিয়ন করেছে তাদের এবার নির্বাচনে লাল কার্ড দেখাবে জনগণ। এ সময় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, শীতে মাথা গরম করলে চৈত্র মাসে কী করবেন। চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে- সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। গতকাল সকালে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। এসময় মা-বোনদের ওপর নির্যাতন ও অপমান কোনোভাবে মেনে নেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শফিকুর রহমান। তিনি বলেন, বীরেরা পালায় না, তারা রুখে দাঁড়ায়। জামায়াত আমীর বলেন-বেকার ভাতা দিয়ে কাউকে অপমান করা হবে না, ক্ষমতায় গেলে কর্মসংস্থান তৈরি করবে জামায়াত। জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ঘরের বাইরে যেতে দেবে না এমন গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করে দলটির আমীর বলেন, এটি সম্পূর্ণ মিথ্যাচার। বরং জামায়াত মায়ের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে শতভাগ নিশ্চয়তা দিতে।জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ডাকসু’র ভিপি সাদিক কায়েম, ফেনী-২ আসনে ঈগল মার্কার প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া, ফেনী-১ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী এস এম কামাল উদ্দিন ও ফেনী-৩ আসনের প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত