রোম: মধ্যপ্রাচ্যে আমেরিকার ক্রমবর্ধমান সামরিক হস্তক্ষেপ এবং ট্রাম্প প্রশাসনের ওপর অতিরিক্ত নির্ভরতা ইতালির দীর্ঘদিনের কূটনৈতিক প্রভাবকে ধূলিসাৎ করে দিচ্ছে বলে সতর্ক করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেত্রী এলি শ্লাইন। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আমেরিকার সাথে ঘনিষ্ঠতার দাবি করলেও বাস্তবে ইতালিকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন।কূটনৈতিক সংকট ও নিরাপত্তা উদ্বেগ নিয়ে শ্লাইন বলেন, মধ্যপ্রাচ্যে ইতালির একটি ঐতিহাসিক ও স্বীকৃত কূটনৈতিক ভূমিকা রয়েছে। কিন্তু আমেরিকার প্রশাসনের ওপর মাত্রাতিরিক্ত নির্ভরতা সেই অবস্থানকে ধ্বংস করে দিচ্ছে। ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক একতরফা হামলার নিন্দা জানিয়ে তিনি বলেনইরানের আয়াতুল্লাহ খামেনি একজন ‘রক্তপিপাসু স্বৈরশাসক’ হলেও, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা চালানো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় উপসাগরীয় (গালফ) অঞ্চলে আটকে পড়া ইতালীয় নাগরিকদের নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান তিনিট্রাম্প-মেলোনি বন্ধুত্ব নিয়ে কটাক্ষ করে ইতালির প্রতিরক্ষামন্ত্রী বর্তমানে দুবাইতে আটকা পড়েছেন—এই তথ্যটি সামনে এনে শ্লাইন প্রধানমন্ত্রী মেলোনিকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, মেলোনি ট্রাম্পের সাথে গভীর বন্ধুত্বের দাবি করলেও, হামলার বিষয়ে ইতালিকে আগে থেকে কিছুই জানানো হয়নি। মিত্র হওয়া সত্ত্বেও এই লুকোছাপা ইতালির জাতীয় নিরাপত্তার জন্য অবমাননাকর।বোর্ড অফ পিস’ ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’ নিয়ে তীব্র সমালোচনা করে বিরোধী নেত্রী বলেন,ট্রাম্প জাতিসংঘের বিকল্প হিসেবে শান্তিবোর্ড গঠনের কথা বললেও বাস্তবে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে মিলে এককভাবে হামলার সিদ্ধান্ত নিচ্ছেন নির্বাচনী প্রতিশ্রুতিতে ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও, কার্যক্ষেত্রে তিনি মধ্যপ্রাচ্য ও গাজায় আরও বিশৃঙ্খলা এবং অনাকাঙ্ক্ষিত যুদ্ধের ঝুঁকি তৈরি করছেন।শ্লাইনের মতে, এই একতরফা নীতি কেবল মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করছে না, বরং ইউরোপীয় মিত্রদেরও বড় ধরনের বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

