বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) জোনের শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট:

মুহাম্মদ আরফাত হোসেন-বিশেষ প্রতিনিধি:

“সৃজনশীল প্রতিভা বিকাশে সূন্নিপূর্ণ সোপান” শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) জোনের পরীক্ষা’ গত (১ ডিসেম্বর) দোহাজারী জামিজুরী আঃ রহমান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ২য় শ্রেণী হতে ৮ম শ্রেণীর স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেন। এসময় বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ, অধ্যক্ষ মওলানা মুফতি আহমদ হোসেন আল- কাদেরী, দোহাজারী পৌরসভার মেয়র লোকমান হাকিম, প্যানেল মেয়র নাজিম উদ্দীন, মাও. নুরুল্লাহ রায়হান খান, আদনান তাহসিন আলমদার, মো. সেকন্দার আলম, আশবাহ উদ্দিন, মো. সাইদুল আলম পারভেজ, জোনের পরিচালক আনোয়ার হোসাইন, উপ-পরিচালক (সার্বিক) মো. মোসলেহ উদ্দীন, ফোরকান উদ্দীন ফরহাদ, খায়ের আহমদ রুবেল, মোস্তাফিজুর রহমান, জাবেদ আহমদ খাঁন প্রমুখ। ১টি কেন্দ্রে ১ হাজার জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩ জন অনুপস্থিত ছিল।

বিজ্ঞাপন

 

 

বিজ্ঞাপন

 

 

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত