বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

কার ভুলের বলি ???

আপডেট:

  • কার ভুলের বলি???

  • ফরিদুল ইসলাম ফরিদ

সুখ সাগরে ভেসেছিলে হয়তো

ক্ষনিকের মোহে পড়ে,

বিজ্ঞাপন

দশ মাস তুমি বয়ে বেড়াল

তোমার নিজ উদরে।

বিজ্ঞাপন

কার ভুলের বলি আমি
কার বা পাপের ফসল,
কোন বা হিংস্র জানোয়ারের
হয়েছি অপকৌশল।

হয়তো কোন হিংস্র থাবা হতে
পাওনি তুমি রক্ষা,
অবশেষে তার ঘৃণায়
আমায় করলে অবজ্ঞা।

পাপাচারের ফসল বলেই
ঠাঁই মেলেনি তোমার বুকে,
তাইতো তোমরা ঠেলে দিলে
জীব জানোয়ারের মুখে।

ক্ষনিকের সুখের জন্য তোমরা
পরকাল গেলে ভুলে,
তোমার ভুলের কারণেই
আমায় নিলেনা কোলে তুলে।

দুনিয়ায় আগমন করিয়ে আমায়
দেখালেনা আলোর মুখ,
পাথরে গড়া হৃদয় তোমার
এ তোমার কেমন সুখ?

তোমাদের ভুলের বলি হলাম
ছিলোনা আমার পাপ,
সারাজীবন বয়ে বেড়াবে
সেই অনলের অনুতাপ।

ফরিদুল ইসলাম ফরিদ

তারিখ: ২১/০১/২০২৪ ইং

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত