বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট:

অমিতাভ: সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ৷

শুক্রবার (৮ মার্চ) সারাদেশে ১২ সেন্টারের ২০ ভেন্যুতে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক যোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ৷

বিজ্ঞাপন

এদিন সরকারি ডেন্টাল কলেজে ৫৪৫টি আসন ও বেসরকারিতে ১ হাজার ৪০৫ আসনের জন্য বসছেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেয় ৯৩ জন শিক্ষার্থী।

উল্লেখ্য,ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটগুলোতে বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষার জন্য গত ১৫ জানুয়ারি সকাল ১০টায় অনলাইনে আবেদন শুরু হয়, চলে ৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষার ফি ধরা হয় ১০০০ টাকা, যা টেলিটকের মাধ্যমে জমা দিতে হয়।

বিজ্ঞাপন

 নীতিমালা অনুযায়ী, পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারীদের ৫ ও ১০ নম্বর নম্বর কাটা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত