বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ডিএসকে’র শিক্ষাবৃত্তি পেলো ২৬ জন মেধাবী শিক্ষার্থী 

আপডেট:

মোজাহিদ সরকার‌‌‌, ইটনা (কিশোরগঞ্জ):

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (DSK) এর উদ্যোগে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ২০২৩ সালের পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ২৬ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

১৩ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মহেশ চন্দ্র সরকারি মডেল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মোঃ আবু বকর ছিদ্দিক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসকে এর উপ পরিচালক মোঃ শহীদুজ্জামান ভূঁইয়া এবং বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ূন কবির সহ অত্র অঞ্চলের ব্যবস্থাপক বৃন্দ।

বিজ্ঞাপন

বক্তব্য শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৪ লক্ষ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত