বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

ফেনী হাজারী কলেজের বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হলেন মুশফিকুর রহমান পিপুল

আপডেট:

ফেনী হাজারী কলেজের বিদ্যুৎ উৎসাহী সদস্য নির্বাচিত হলেন মুশফিকুর রহমান পিপুল। ১৯৯০ এর গণআন্দোলনে মুশফিকুর রহমান পিপুল ফেনী কলেজ ছাত্রদলের হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি শহর ছাত্রদল, জেলা যুবদল,
ফেনী জেলা বিএনপির রাজনীতিতে ভূমিকা পালন করেন। কর্মজীবনে তিনি ঠিকেদারী সহ অনেক ব্যবসার সাথে জড়িত হয়ে ফেনী চেম্বার এন্ড কমার্স এর পরিচালক হন। তিনি বর্তমানে ফেনী শহর ব্যবসায়ী সমিতির প্রধান সমন্বয়ক এর ভূমিকায় রয়েছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাথে সংযুক্ত থেকে প্রতিষ্ঠানগুলোকে সাহায্য সহযোগিতা করেন । সেই ধারাবাহিকতায় তিনি ফেনী হাজারী কলেজের কুমিল্লা শিক্ষা বোর্ডর প্রতিনিধি হিসাবে বিদ্যোৎসাহী সদস্য হিসাবে নির্বাচিত হন। ব্যাচ ৮৯ , ফেনী ব্যবসায়ী সমিতি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনেকে তাকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন। সবাই আশা প্রকাশ করেন বর্তমান কমিটির মাধ্যমে হাজারী কলেজ শিক্ষাদানে আরো বেশি যুগ উপযোগী হয়ে উঠবে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত