শোক সংবাদ
“ইলিয়াস স্যার” হিসেবে পরিচিত ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ‘অধ্যাপক শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস’ আজ দুপুর ২.৪৫ মিনিট ঢাকার সিএমএইচ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন। ফুলগাজী উপজেলার কুতুবপুর গ্রামের অধিবাসী এই শিক্ষক ব্যক্তিজীবনে খুব সৎ এবং নিষ্ঠাবান একজন মানুষ ছিলেন। ফেনী কলেজের শিক্ষক থাকাকালীন তিনি মাস্টারপাড়ার বাসায় থেকে উনার দায়িত্ব পালন করতেন। পরবর্তীতে ঢাকার শান্তিনগরে নিজ বাসায় অবসরকালীন জীবনযাপন করতেন। মৃত্যু কালে দুই ছেলে ও দুই মেয়েসহ অনেক অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবার এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াবে এ কামনা করছি

