নির্বাচনে কারচুপির অভিযোগে ডাকসু বর্জনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক মুখপাত্র ও ভিপি প্রার্থী উমামা ফাতেমা।তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন।’এর আগে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানও নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

