রাজধানী পুরান ঢাকার বাংলাবাজার থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) অনুমোদিত পাঠ্যবইয়ের নকল ছাপাখানা উদ্ধার করেছে পুলিশ। অবৈধ এই ছাপাখানা থেকে চক্রের ৫ সদস্যকে আটক করা হয়েছে।গত বৃহস্পতিবার পুরান ঢাকার বাংলাবাজার এলাকা সূত্রাপুরের ডালপট্টি মোড়ের হেমন্ত দাস রোড এলাকার একটি বাইন্ডিং কারখানা থেকে এইচএসসির বোর্ড বই জব্দ করা হয়। এরপর তথ্য নিয়ে পাটুয়াটুলীর চশমার গলির পেছনের মিম প্রেসে অভিযান চালিয়ে আরও ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।এদিন উদ্ধার কার্যক্রমে উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সম্পাদক ড. মো. ছাইদুর রহমান। তিনি জানান, “এইচএসসির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৩টি বই—সাহিত্যপাঠ, সহপাঠ ও ইংলিশ ফর টুডে—অবৈধভাবে ছাপানো হচ্ছিল, যা একটি বাইন্ডিং কারখানায় ধরা পড়ে।বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি গোলাম এলাহী জায়েদ বলেন, “পুস্তক সমিতির জন্য এটি লজ্জাজনক ঘটনা। সরকারকে সবসময় সহযোগিতা করছে পুস্তক সমিতি। পুস্তক সমিতির মাধ্যমেই সবসময় বই সরবরাহ করা হয়। কিন্তু একটি চক্রী মহল এই ধরনের কুচক্রী কাজে নেমেছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। পুস্তক সমিতি সবসময় সরকারকে সহযোগিতা করবে।সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “মোবাইল কোর্টের অধীনে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেটের নিকট আসামীদের কাল উপস্থাপন করা হবে। ছাপাখানা উদ্ধার কার্যক্রমে দেখা গেছে প্রায় ৫ হাজার নকল ব

