বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬

“১১ ও ১২ “ফেব্রুয়ারি দেশের সব সরকারি ও বেসরকারি” শিক্ষাপ্রতিষ্ঠানে “সরকারি ছুটি ঘোষণা

আপডেট:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নির্বাচনকালীন ছুটি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট চার দিন পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। এ সংক্রান্ত সরকারি চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছুটি থাকবে।এছাড়া, নির্বাচনের আগের দিন ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব ছুটির মূল লক্ষ্য হলো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন করা। শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নির্দেশনা অনুযায়ী ছুটি যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত