মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬

আতংকিত জনপদ ফুলগাজী, ছাগলনাইয়া পরশুরাম গুজব আর গজব পানি আসছে

আপডেট:

**আনোয়ার মোরশেদ বুলেট ****:
বাংলাদেশর একমাত্র নিজস্ব নদীর নাম ফেনী এটির উৎপত্তি বাংলাদেশে, এ ছাড়া বাকী প্রধান নদী গুলো ভারত ও চীনের নদীগুলো প্রবাহিত হয়ে ভাটির দেশ বাংলাদেশ হয়ে সাগরে নিমজ্জিত হয়। ভারতে ত্রিপুরার, বিহারে যদি বৃষ্টিপাত হয় ভাটির দেশ হয়ে পানি তার প্রবাহিত হয়ে ফেনী নদী হয়ে ফেনী জেলার তিনটি উপজিলা পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া, কুমিল্লা জিলার কিছু অংশ সাবেক ত্রিপুরা রাজ্যর অংশ উজানে পানিতে তলিয়ে যায়। গত ৫০ বছরের বাধ নিয়ে যত তেলেসমাতি হয়েছে তা বলার অপেক্ষা রাখেনা। এর পর হলো বালু মহল ডিসি ও স্থানীয় এম,পি, বালু খেকো রাজনৈতিক চাটুকারের কারনে বার বার এই উপজেলা গুলো বন্যার তলিয়ে যায় আর তাদের ঠিকাদার ও পানি উন্নয়ন বোড়ের কর্মকতাদের কমিশন বানিজ্য চলে। এই বারে স্বরনকালে মধ্য অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারনে ভারতের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন না করে বন্যায় ডুবিয়ে মারার কৌশল সারা বিশ্বে নিন্দিত হয়। যার ফলশ্রুতিতে ফেনী নোয়াখালী সহ বাংলাদেশর ৩০ জেলা বন্যায় ভেসে যায়, এই অর্বনীয় জনগনের আগাম প্রস্তুতি না থাকায় ব্যাপক ক্ষতি হয়। এখন নতুন গুজব ছড়ানো হচ্ছে যে পরশুরাম ও ফুলগাজীতে আবার বন্যা হবে এটি কোন সত্যাতা নেই। আর এখনকার আবহাওয়া অফিসে র কর্তাব্যাক্তিরা ঘুমিয়ে। জনগণকে প্রকৃত বন্যার তথ্য দিয়ে সহযোগীতা করছেনা। ফেনী এখন গুজব আর গজবের শহরে পরিনত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত