বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬

শীতের সকালে ডক্টর কাজী গোলাম মহিউদ্দিনের সাথে দেখা

আপডেট:

আমরা কয়েকজন শীতের সকালে গোসল করতে পুর্ব উকিল পাড়ার মুন্সি পুকুরে ঘটে জটলা পাকিয়ে বসে আছি কে একজন ব’লে উঠলো আমেরিকা থেকে ড. কাজী মহিউদ্দিন এসেছে, তিনি পুকুরে ঘাটে এসে সবাইকে দেখলেন, আমরা উৎসুকভাবে তাকিয়ে রইলাম। তিনি লুঙ্গী পরে এসেছেন তা দেখে আমার কিশোর স্বভাবে আলাপ জুড়ে দিলাম। সব কিছু আমেরিকার নানা উন্নতি গাড়ি ম্যাগাইভ আরো কতো কি। আমাদের পূর্ব উকিল পাড়ার গর্ব কিন্তু আমেরিকা থাকেন তিনি লুঙ্গি পরে পুকুরে গোসল করতে এসেছেন আমরা মানতে পারলাম না। তিনি গভীর মনোযোগ দিয়ে আমাদের কথোপকথন শুনছিলেন। গোসল সেরে আমাদের কে নিয়ে বসে পড়ে আমেরিকার শিক্ষার গল্প বলেন। আমরাও মনোমুগ্ধ হয়ে তার কাথা শুনছিলাম। তিনি এতো বিনয়ী ছিলেন এতো বড় জ্ঞানী হয়ও কোন অহংকার ছিলোনা। তিনি আমাদের মসজিদে নামাজ পড়তেন যখন দেশে আসতেন। উচ্চ শিক্ষা গ্রহনে সবাইকে আগ্রহী করে তুলে ছিলেন। তার মৃত্যু আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। আমাদের পাড়ার এই শিক্ষাবীদ কে আমরা হারিয়ে পেলেছি। আল্লাহ কাছে প্রর্থনা করি তাকে আল্লাহ জান্নাতুল মাওয়া দান করুন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত