ইতালিতে বয়োবৃদ্ধ জনগণের চাপ ও তাদের স্বাস্থ্যসেবা বরাদ্দ কম থাকায় চিকিৎসা সেবা ক্রমেই সংকোচিত হচ্ছে। সরকারের নজর না বড়ালে ঝুঁকি মোকাবিলা করা কঠিন হবে বলে স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা মনে করছে।
ইতালির সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা (Servizio Sanitario Nazionale) বর্তমানে এক কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে। সম্প্রতি প্রকাশিত একটি নতুন সমীক্ষায় দেখা গেছে, দেশের স্বাস্থ্যসেবা নিয়ে ইতালীয়দের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশেষ করে দীর্ঘ অপেক্ষার তালিকা এবং সেবার মান নিয়ে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালি বেশ পিছিয়ে পড়েছে।পরিসংখ্যানের চোখে অসন্তোষ
সমীক্ষা অনুযায়ী, ইতালির মাত্র ৪৭% নাগরিক বর্তমানে সরকারি স্বাস্থ্যসেবা নিয়ে সন্তুষ্ট। এই হার স্পেন, যুক্তরাজ্য বা ফ্রান্সের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। নাগরিকদের মধ্যে এই আস্থার সংকটের মূল কারণগুলো হলো:দীর্ঘ প্রতীক্ষা: প্রায় ৩৩% ইতালীয়কে সাধারণ ডায়াগনস্টিক পরীক্ষার জন্য তিন মাসেরও বেশি সময় অপেক্ষা করতে হয়। এই অপেক্ষার সময় জার্মানি বা ফ্রান্সের তুলনায় প্রায় তিনগুণ বেশি।চিকিৎসা বিমুখতা: দীর্ঘ অপেক্ষার তালিকায় বিরক্ত হয়ে ২৮% রোগী বিশেষজ্ঞ ডাক্তার দেখানো থেকে বিরত থাকেন, যা বর্তমানে ইউরোপে একটি রেকর্ড।ভবিষ্যৎ নিয়ে শঙ্কা: ৫৩% ইতালীয় দেশের স্বাস্থ্য ব্যবস্থার সামগ্রিক চিত্রটিকে নেতিবাচক হিসেবে দেখছেন এবং ৪২% মনে করেন ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হবে।আশার আলো: চিকিৎসক ও স্ক্রিনিং ব্যবস্থা সেবার মান নিয়ে প্রশ্ন থাকলেও ইতালীয়রা তাদের স্বাস্থ্যকর্মীদের ওপর আস্থা হারাননি।পেশাদারিত্ব: প্রায় ৭২% নাগরিক ডাক্তারদের এবং ৭১% নার্সদের পেশাদারিত্বের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।ক্যানসার স্ক্রিনিং: প্রতিরোধমূলক চিকিৎসায় ইতালি বেশ সফল। সরকারি ব্যবস্থাপনায় ফ্রিতে ক্যানসার স্ক্রিনিং করানোর হার এখানে ৬৯%, যা জার্মানি (৫৮%) বা স্পেনের (৬৩%) তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।পরিবর্তিত ধরন ও নতুন প্রবণতা
চিকিৎসা নেওয়ার ধরনেও ইতালিতে নতুন কিছু পরিবর্তন লক্ষ করা গেছে: ফ্যামিলি ডক্টর: পারিবারিক চিকিৎসকদের ওপর আস্থা থাকলেও তাদের পরিষেবা দেওয়ার ধরনে পরিবর্তন এসেছে। আগে বাড়ি গিয়ে রোগী দেখার চল থাকলেও এখন মাত্র ২১% চিকিৎসক এই সেবা দিচ্ছেন। ফার্মেসির ভূমিকা: হাসপাতালের ভিড় এড়াতে বর্তমানে ২৪% মানুষ সরাসরি হাসপাতালে না গিয়ে স্থানীয় ফার্মেসি থেকে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং করছেন। উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং দক্ষ কর্মী থাকা সত্ত্বেও, প্রশাসনিক ধীরগতি এবং দীর্ঘ অপেক্ষার তালিকা ইতালির স্বাস্থ্য খাতকে সংকটে ফেলেছে। নাগরিকদের আস্থায় ফেরাতে অপেক্ষার সময় কমানো এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘ দিন থেকে স্বাস্থ্যসেবা নিয়ে বাজেট বৃদ্ধির কথা বলে আসছে সাবেক প্রধানমন্ত্রী কন্তে কিন্তু তা হবে কবে তা নিয়ে মেলোনি সরকারের কোন পদক্ষেপ দেখছেনা জনগন। আগামী সংসদ নির্বাচনে এটি নিয়ে বিরোধী দল ধরাশায়ী করতে পারে মেলোনি সরকারকে। ইতিমধ্যে মেলোনি সরকারের সমর্থকদের মাঝে এই নিয়ে তীব্র অসন্তোষ বিরাজমান।
ইতালির স্বাস্থ্যসেবায় সংকট”দীর্ঘ অপেক্ষা আর হতাশায় নাগরিকরা””
আপডেট:

