মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

ঢাকা আরিচা মহাসড়কে ২৪ কেজি গাঁজাসহ মাসুদ রানা নামের এক মাদক কারবারি আটক

আপডেট:

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দাড়িয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ মাসুদ রানা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।এসময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি(ঢাকা মেট্টো-গ ৩৪-৩৬৬৪) জব্দ করা হয়।

গতকাল শনিবার (১৩ মে) রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃত মাসুদ রানা (২৮) ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার মির্জাপুর এলাকার আব্দুর সাত্তারের ছেলে।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই)বাবুল আকতার বলেন,রাতে ঢাকা-আরিচা মহাসড়কে ডিউটিরত অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় একটি প্রাইভেটকার দাড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয়।

বিজ্ঞাপন

এসময় গাড়ি থেকে একটু দুরে দাড়িয়ে থাকা একজন লোক পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।পরে পুলিশের সন্দেহ হলে পুলিশ প্রাইভেটকারের ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করে। ড্রাইভার জানায় তার গাড়িতে দুইটি বস্তা আছে।পরে সেই বস্তা খুলে কসটেপ দিয়ে মুড়ানো ৬টি প্যাকেট পাওয়া যায়।যার প্রত্যেক প্যাকেটে ৪ কেজি করে গাঁজা রয়েছে। পরে গাঁজাসহ গাড়ীটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

এব্যাপারে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আজিজুল হক বলেন,আটককৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে জানা যায়,সে ঢাকার কুড়িল বিশ্বরোড থেকে গাড়ি নিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল।তবে সে তার সাথে থাকা ব্যক্তির ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি। জিজ্ঞাসাবাদ চলছে, আশা করছি তথ্য পাওয়া যাবে।সেই সাথে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত