হযরত বেল্লাল:
আজ ১৭ জুলাই সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন। স্বরনকালের নিবাপত্তা বেষ্টনির মধ্যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে আনসার, ব্যাটালিয়ন, পুলিশ, বিজিবি ও এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেটসহ বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গতকাল রোববার বিকালের মধ্যেই প্রতিটি ভোট কেন্দ্রে ভোট গ্রহন সামগ্রী পৌচ্ছে গেছে। প্রতিটি ভোট কেন্দ্রে নারীসহ ১৭ জন আনসার সদস্য ও ৫ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ ও বিজিবির ৩টি মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ১টি এবং ৯টি কেন্দ্রের জন্য একজন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ৩ জন এক্সিকিউটিব ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন। সোমবার সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন চলবে। নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন ।
উপজেলা নির্বাচন অফিসার ও চন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার সেকেন্দার আলী জানান, চন্ডিপুর ইউনিয়নে মোট ভোট সংখ্যা ২৫ হাজার ৫৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৬৭৬ জন এবং নারী ভোটার ১২ হাজার ৮৮৮জন। ইউনিয়ন পরিষদের সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘদিন হতে নির্ধারিত সময়ের ১৮ মাস পর এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছে।

