রনিকা বসু( মাধুরী)
স্টাফ রিপোর্টার:
চিতলমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কেরামত আলী শেখ এর আম্মা শুক্রবার বিকেল ৫.৪৫ মি: তাদের আড়ুয়াবনির বাড়িতে মারা গেছেন। কেরামত আলীর আম্মার মৃত্যুতে বাগেরহাট -১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।সেই সাথে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সামীম আনোয়ার বাবু, যুবলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান মোঃ মাহাতাবুজ্জামান, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিউজ্জামান জুয়েল খলিফা, হিজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবু শাহিন, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মুন্সি দেলোয়ার হোসেন, ছাত্র লীগের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম , সাধারণ সম্পাদক রবীন হীরা


