বুধবার, মার্চ ১১, ২০২৬

কাশিমপুরে নূরুজ্জামান চিশতীর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত

আপডেট:

গাজীপুরের কাশিমপুরে নূরুজ্জামান চিশতীর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর)মহানগরীর কাশিমপুরের ১ নং ওয়ার্ড মাধবপুর মেশিনপাড় চিশতীর মোড় এলাকায় এই দোয়া মিলাদ মাহফিল ও জলসায়ে ছামা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আওলাদে রাসূল নবী করীম (সা:) এর ৪১ তম যুগ শ্রেষ্ঠ অলি হযরতুল আল্লামা শাহ্ সূফি সৈয়দ হাসিব আল- হাসান আল চিশতী নিজামি (রহ:) এর গদীনিশীন একমাত্র শাহ্জাদা আওলাদে রাসূল নবী করিম (সাঃ) এর ৪২ তম বংশধর হযরতুল আল্লামা শাহ্ সুফি সৈয়দ আরাফাত আল হাসান রিজভী আল চিশতী নিজামী সাহেবের আদেশক্রমে মরহুম মতিউর রহমান চিশতীর ওফাত দিবস উপলক্ষে এই দোয়া, মিলাদ মাহফিল ও জলসায়ে ছামা অনুষ্ঠানে। কাশিমপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত ইমরান মোল্লার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এড.আ.ক.ম মোজাম্মেল হক – এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আজমতউল্লাহ খাঁন, সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ডা: খলিলুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব মোঃআনোয়ার হোসেন,সাধারণ সম্পাদক, আলহাজ্ব মীর আসাদুজ্জামান তুলা,সিনিয়র সহসভাপতি মোঃ শওকত হোসেন মন্ডল। যুগ্ম সাধারণ সম্পাদক, ওসমান গনি লিটন,কোষাধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন মৃধা,আরো উপস্থিত ছিলেন,১ নং ওয়ার্ড কাউন্সিলর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক থানা আওয়ামীলীগ, আব্দুস সালাম আহমেদ আব্বাস ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২,৩, নং ওয়ার্ডের পারভিন আক্তার,থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ ইমরানুল ইসলাম সুমন, সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ দোয়া শেষে তবারকের বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় ।প্রধান অতিথির বক্তবে বলেন আমাদের দেশে ইসলাম এসেছে যারা অলিয়ে কামেল তাদের মাধ্যমে কিন্তু এক ধরনের ধর্মব্যবসায়ীরা জামাত ইসলামী ও উগ্রপন্থী বোমা হামলা করে, ইসলাম ধর্ম প্রচার করা যায় এইটা বেদআত ওইটা বেদাত বলে মুসলিমদের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করেন।হযরত (সা:)এর যারা ভক্ত ও অলি, অলিয়ে কামেল তারা এদেশে ইসলাম প্রচার করেছে । উক্ত অনুষ্ঠানে মুক্তবারক বিতরণের মাধ্যদিয়ে বাউল গান পরিবেশন করা হয়, বাউল শিল্পী মোঃ আবুল হোসেন সরকার, ও শরিয়ত সরকার, নবুয়াত বেলায়েত পালা গান অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত