দেলোয়ার হোসেন রিপন, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শনিবার সকাল ১০টায় তাড়াইল উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থী সমাবেশ, মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মাওলানা নূর উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মনোরঞ্জন তালুকদার এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আল মামুন।উপজেলা সহকারী কমিশনার ভূমি মাশতুরা আমিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম আবু মোতালিব, উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. মাহবুব আলম, তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইম দাদ খান নওশাদ, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন আলোচনায় অংশ নেন।এ সময় বক্তারা বলেন, আসুন- দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই। দুর্নীতি একটি দেশের উন্নয়নে অন্তরায়। তাই, প্রত্যেককে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। দুর্নীতিকারী ব্যক্তি দেশের শক্র। তাকে বোঝাতে হবে যে, সে খারাপ কাজ করছে। আসুন আমরা সবাই দূর্নীতি বিরোধী আন্দোলন করে দেশকে দূর্নীতি মুক্ত করি।

