
রুহুল আমিন, নিজস্ব প্রতিনিধি:
মানুষকে সেবা দিতেই সারারাত দোকান খোলা রাখি-তা না হলে জরুরী প্রয়োজনে রোগীর জন্য ওষুধ কিনতে এসে ভোগান্তিতে পড়বে স্বজনরা।
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দক্ষিণ দিকে রাত-দিন ২৪ ঘন্টায় মানব সেবায় নিয়োজিত ‘তাড়াইল বন্ধু মেডিকেল হল’ এর কর্ণধার মো. মহিবুল হক রাজু এভাবেই কথাটি বললেন। রাস্তায় দুর্ঘটনায় পড়া, আগুনে পোড়া, হাসপাতালে ভর্তি গুরুতর অসুস্থ রোগীর লোকজনই রাতে ওষুধের দোকানগুলোতে ওষুধ নিতে বেশী আসেন বলে জানান তিনি। তবে রাতে বেচা-বিক্রি কম হওয়ায় লাভও কম হয় জানিয়ে তিনি বলেন, মানুষকে সেবা দিতেই সারারাত দোকান খোলা রাখি।
তাড়াইল পুরাতন বাসস্ট্যান্ডের সৌ-কিং টেইলার্সের প্রোপাইটার মো. নুরুজ্জামান খান নামে এক টেইলার্স ব্যবসায়ী শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) রাত ২টায় এসেছিলেন তার পরিবারের জন্য ওষুধ কিনতে। তিনি বলেন, রাতে বাসায় গিয়ে শুনি পরিবারের ওষুধ শেষ হয়ে গেছে। এই রাতে অনেক জায়গা ঘুরে দোকান খোলা না পেয়ে অবশেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বন্ধু মেডিকেল হল থেকে ওষুধ কিনে বাড়ি ফিরেছি।
ন্যশনাল লাইফ ইনস্যুরেন্স কিশোরগঞ্জ জোনের তাড়াইল সাংগঠনিক অফিসের সহকারী জোনাল ইনচার্জ সুলতান মুহাম্মাদ নাসির উদ্দিন বলেন, রাতের একটি নির্দ্দষ্ট সময়ের পরে উপজেলা সদর বাজারের ওষুধের সব দোকানই বন্ধ হয়ে যায়। আর জরুরী প্রয়োজনে বাড়তি সেবা দিতে রাত-দিন ২৪ ঘন্টাই খোলা থাকে তাড়াইল বন্ধু মেডিকেল হল। উপজেলার সর্বস্তরের জনগণ তাড়াইল বন্ধু মেডিকেল হলের রাত-দিন ২৪ ঘন্টার সার্ভিসের সেবায় খুবই সন্তুষ্ট।
তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসাইন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের তাড়াইল বন্ধু মেডিকেল হল রাতদিন ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, ওষুধ হলো জরুরি জিনিস। এটা যেকোনো সময় যে কারোরই লাগতে পারে। একজন রাত দুইটার পর হার্ট অ্যাটাক করলো, একজন চিকিৎসক অপারেশন করবেন, রাতের বেলা সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে ডায়াবেটিস, আত্মহত্যা, আজমা ও হার্ট অ্যাটার্কের রোগীগুলো চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন, এসব রোগীদের অনেককেই ওষুধ বাহির থেকে কিনতে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাড়াইল বন্ধু মেডিকেল হল ২৪ ঘন্টা খোলা রাখার সিদ্ধান্ত সঠিক। কেননা পৃথিবীর প্রায় সব দেশে ২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা থাকে। তিনি আরও বলেন, তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসব ওষুধ সাপ্লাই নাই। এসব ওষুধ বন্ধু মেডিকেল থেকে জনগণ স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারে। বেশির ভাগ রোগী হাওরাঞ্চলের ইটনা, পাশের উপজেলা করিমগঞ্জ, নান্দাইল ও কেন্দুয়া থেকে চিকিৎসা নিতে আসেন। উপজেলার এই একটি ফার্মেসি রাতদিন ২৪ ঘন্টা খোলা থাকে। রোগীর স্বজনরা সহজেই ওষুধ পেয়ে যায়। সবমিলিয়ে তাড়াইল বন্ধু মেডিকেল হলের এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।


