হযরত বেল্লাল, স্টাফ রির্পোটার:
”ঈদের খুশি ভাগাভাগি করি, অসহায়ের পাশে দাঁড়াই আসুন অতিতের গ্লানি মুছে ফেলে বন্ধুত্বের হাত বাড়াই” এই শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাগ্রত মানব সেবা সংগঠন-এর উদ্যোগে অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া গ্রামে “জাগ্রত মানব সেবা সংগঠন” এর সাধারণ সম্পাদক হারুন অর রশিদের সভাপতিত্বে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়।
এতে বক্তব্যে রাখেন, পরাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, সাবেক শিক্ষক গওছুল হক, সাবেক মহিলা সদস্য ফাতেমা বেগম, হৃদয়ে সুন্দরগঞ্জ এর সভাপতি রওশন আলী, জাগ্রত মানব সেবা সংগঠনের সহ-সভাপতি আব্দুর রহিম বরাত, মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক হযরত বেল্লাল, কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম প্রমূখ।এসময় “জাগ্রত মানব সেবা সংগঠন” এর সদস্যরা জানান, রাত পোহালেই ঈদ। কিন্তু অভাবের সংসারে অনেকেরই ঈদের আনন্দ উদ্যাপনের সামর্থ্য নেই। তাই ঈদ সামগ্রী দিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। ঈদ সামগ্রীতে সেমাই, চিনি, দুধ, মুড়িসহ রয়েছে।
