মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

রায়পুরায় সাপমারা ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট:

নরসিংদী জেলা

নরসিংদী রায়পুরায় জমকালো আয়োজনে ‘সাপমারা ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার ১২রই এপ্রিল বিকালে উপজেলার মহেশপুর ইউনিয়ন আলহাজ্ব বজলুল হক জয়নগর মহেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাপমারা ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার সমাজ সেবক সৌদি প্রবাসী মোঃ মোমেন মিয়া, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান কলেজের প্রভাষক মোঃ খোকন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার মহেশপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম সেলিম, সাবেক ক্রিকেটার নারায়ণগঞ্জ ব্যবসায়ীক আব্দুল্লাহ আল মামুন, জয়নগরের সমাজ সেবক মোঃ সেলিম মিয়া, সাবেক ক্রিকেটার মোঃ সামছু মিয়া, সাবেক ক্রিকেটার সাংবাদিক আল আমিন, মুফতি আরমান হুজুর, বিশিষ্ট ব্যবসায়িক মোঃ মোরশেদ মিয়া, বিশিষ্ট ব্যবসায়িক মোল্লা ফার্মেসি শাজাহান রাজিব মোল্লাপ্রমূখ। প্রবীণ ও নবীন ক্রিকেটার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল সাপমারা ফ্রেন্ডস একাদশ বনাম সাপমারা ব্রাদার্স একাদশ,

বিজ্ঞাপন

৩৩৪ রানের টার্গেটে বাট করতে নেমে ২৯৮ রানে অলআউট হন ব্রাদার্স একাদশ, ৩৬ রানে জয় লাভ করেন সাপমারা ফ্রেন্ডস একাদশ।

খেলাধুলার এ ধারাকে অব্যাহত রাখতে হবে এবং যারা এই খেলাটি আয়োজনে সহযোগিতা ও পরিচালনা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সৌদি প্রবাসী মোঃ মোমেন মিয়া । খেলা শেষে বিজয়ী ও রানার আপ উভয় দলকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত