মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

চাটখিলে নবাগত ইউএনওকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা

আপডেট:

মোঃ ইসমাইল হোসেন সজীব
চাটখিল নোয়াখালীঃ

নোয়াখালী চাটখিল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিনের যোগদান উপলক্ষে চাটখিল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়,এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন,সহ-সভাপতি রুবেল ভূইয়া,আনিস আহমদ হানিফ,ইয়াছিন চৌধুরী,
যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন পাটোয়ারী সহ ক্লাবের সকল দায়িত্বশীল ও সদস্যবৃন্দ।

জানা যায়,নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন শেখ এহসান উদ্দিন,গত ৩ এপ্রিল ২০২৪ কর্মস্থলে যোগদান করে তিনি কর্মব্যস্ত দিন অতিবাহিত করার পাশাপাশি ধারাবাহিকভাবে গণমাধ্যমকর্মী,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক প্রতিনিধিসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে কুশল বিনিময় করে আসছেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার চট্টগ্রামের ছেলে শেখ এহসান উদ্দিন ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়েছিলেন।
তিনি সাংবাদিকদের বলেন,আমি চাটখিলে ইউএনও হিসেবে ৩ বছর থাকতে চাই,কেননা উপজেলার পরিবর্তন উন্নয়ন করতে হলে দীর্ঘদিন থাকা জরুরী বার বার ইউএনও পরিবর্তন হলে উপজেলা টিকতে পারেনা, চাটখিলে যানযট,অবৈধ মাটি কাটা বন্ধ এবং রেজিস্ট্রি অফিসের পাশের দিঘীকে একটি ওয়াকিং পার্কে রুপান্তরিত করার সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দেন নবাগত ইউএনও।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত