কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা।
গত বুধবার ১০ এপ্রিল রাত ৮ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া সওদাগড় পাড়া এলাকা হইতে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল সহ মাদক ব্যবসায়ীকে আটক করে।গ্রেফতার অভিযুক্ত ওমর মোহাম্মদ ফারুক(৪৫) হারুয়া সওদাগর পাড়া এলাকার মোঃ নুরুল ইসলাম এর ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার হারুয়া সওদাগড় পাড়া এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এ তথ্যের সত্যতা যাচাই ও তাকে আইনের আওতায় আনার জন্য কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে হারুয়া সওদাগড় পাড়া এলাকা থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ১টি মোবাইল সহ মাদক ব্যবসায়ী ওমর মোহাম্মদ ফারুক(৪৫) কে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক ওমর ফারিক মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ বিষয়ে গ্রেফতার আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব।

