কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আযহায় কুরবানির গরুর চাহিদা মিটাতে ‘ইয়াসিন এগ্রো ফার্ম’ এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল ) রাত ৮ টায় উপজেলার আয়লা গ্রামে স্থাপিত ব্যাবসায়ী মো.মোশাররফ হোসেন সুমন এর উদ্যোগে ফার্মটির উদ্ভোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, করিমগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আজিজুল হক কামাল,করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইভান হাসান সহ আরো অনেকেই।
ফার্মটির উদ্যোক্তা মো.মোশাররফ হোসেন সুমন বলেন, পবিত্র ঈদুল আযহাকে সামনে প্রাথমিক ভাবে ২টি ষাঁড় দিয়ে ইয়াসিন এগ্রো ফার্মটির উদ্ভোধন করা হয়েছে।তবে ঈদের আগেই আরও ৪০টি ষাঁড় গরু আনা হবে।

