মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

ইটনায় মাদক সেবনের ভিডিও করায় মহিলা গ্রাম পুলিশের উপর হামলা

আপডেট:

মোজাহিদ সরকার‌‌‌, ইটনা (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের ইটনায় মাদক সেবনের ভিডিও করায় মহিলা গ্রাম পুলিশের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

২৭ এপ্রিল (শনিবার) দুপুরে জয়সিদ্দি ইউনিয়নের রায়হাটি গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় আহত মহিলা গ্রাম পুলিশ শিউলি আক্তার রীমা (২৩) রায়হাটি গ্রামের গিয়াস উদ্দিন এর মেয়ে।

আহত শিউলি আক্তার রীমা জানান, গত ১৮ এপ্রিল মোঃ তাজুল ইসলাম (৫০), মোঃ তাজ্জত আলী সহ তিনজন গাঁজা সেবন করতে ছিলেন। ঐসময় এইসব ভিডিও চিত্র ধারণ করে ইটনা থানার অফিসার ইনচার্জ কে দেখালে বিষয়টি উনারা জানতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উনারা এতে আমার উপর ক্ষুব্ধ হয়ে ২৭ এপ্রিল দুপুরে অশ্লীল ও কুরুচিপূর্ণ গালিগালাজ করে একপর্যায়ে আমার উপর হামলা চালায়। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত হয় এবং ডান হাতে বটির আঘাতে গুরুতর আহত হয়েছে।
আহত শিউলি আক্তার রীমা ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

এই বিষয়ে রায়হাটি গ্ৰামের মৃত চাঁন্দালী মিয়ার ছেলে মোঃ বজলু মিয়া (৫০) এবং বীরকুল গ্ৰামের মৃত আবু চাঁন মিয়ার ছেলে মোঃ তাজ্জত আলী এর নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ইটনা থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির রব্বানী জানান, লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযুক্তদের ধরার জন্য পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত