বুধবার, মার্চ ১৮, ২০২৬

ক্যান্সারের কাছে হার মানলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন

আপডেট:

কিশোরগঞ্জ প্রতিনিধি:
অবশেষে ক্যান্সারের কাছে হার মেনে দুনিয়া থেকে চলে গেলেন কিশোরগঞ্জ জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আব্দুল মতিন।মঙ্গলবার দুপুর ২ টা ৪০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।আব্দুল মতিন জেলা শহরের কলাপাড়া এলাকার বাসীন্দা ছিলেন।
তিনি জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা সাজ্জাদুল ইসলামের বড় ভাই।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কিশোরগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৬০ বছর।তিনি স্ত্রী-সন্তান, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত