বুধবার, মার্চ ১৮, ২০২৬

মিরসরাইয়ে ইউপি সদস্য মামুন সাময়িক বরখাস্ত

আপডেট:

মিরসরাই প্রতিনিধি,

মিরসরাই উপজেলার ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সি.আর মামলা নং- ২৪১/২০২২ (মিরসরাই)-এর অভিযোগ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম কর্তৃক আমলে নেয়ায় জেলা প্রশাসক, চট্টগ্রামের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ২৬ মে, ২০২৪ তারিখের ৪৭১নং প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ

বিজ্ঞাপন

 

রবিবার স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনে মিরসরাই উপজেলার মিরসরাই সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে এই সাময়িক বরখাস্তদেশ প্রদান করে।

বিজ্ঞাপন

 

সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) এবং ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী কেন ইউপি সদস্য পদ হতে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক, চট্টগ্রামের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণ নিশ্চিতকরণের জন্য নির্দেশক্রমে নির্দেশনা প্রদান করা হয়।

 

 

মামুন মেম্বারের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী

হামলা, চাঁদাবাজি, অবৈধভাবে মাটি কাটা, পাহাড় কাটা, চোরাই কাঠের ব্যবসা, মামলা দিয়ে হয়রানি ও অর্থ আদায়সহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইউপি সদস্য মামুন। এলাকার এতসব অপকর্ম করতে করতে ক্যাডার বাহিনী গড়ে তুলেছেন তিনি। তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। তার বিরুদ্ধে কথা বললে তার পালিত ক্যাডার বাহিনী তুলে নিয়ে গিয়ে মারধর করে।

 

মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদার জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্গনের অভিযোগে মামুনকে সাময়িক বরখাস্তের ব্যাপারে মন্ত্রণালয় থেকে চিঠি হাতে পেয়েছি। বিষয়টি তাকে জানিয়েছি।

 

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্গনের অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিতে সমীচীন নয় এই মর্মে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দেয়া হয়েছে। বিষয়টি আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করেছি।

সংশ্লিষ্ট সংবাদ:

সর্বাধিক পঠিত